সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রূপপুরে রুশ নাগরিকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে কুন আলেকজান্ডার (৩১) নামের এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সেখানকার গ্রিন সিটির একটি আবাসিক ভবনের কক্ষের থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘টেস্ট রোসেম লিঃ’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তাঁর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। তবু কক্ষের ভেতর থেকে তাঁর কোনো সাড়াশব্দ মেলেনি। এ অবস্থায় থানা-পুলিশকে খবর দেওয়া হয়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।