সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দাগনভূঞায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত ৭

প্রতীকী ছবি

জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা) :

দাগনভূঞায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দুপুরে দাগনভূঞা পৌরশহরের ফেনী রোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন দুপুরে দাগনভূঞা বাজারের ফেনী রোড়ের পুরাতন যাত্রী ছাউনির সামনে দাগনভূঞাগামী সিএনজি ও উল্টোদিক থেকে আসা ব্যাটারীচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৬জন ও অটোরিক্সার ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা হরে কৃষ্ণ নাথের ছেলে পদক্ষেপ এনজিওকর্মী প্রিয় নাথ (৩৭), দাগনভূঞা উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক আলাউদ্দিন (৪৫), তার ছেলে আজহার (৯), আব্দুল মালেকের ছেলে আব্দুল জলিল (২২), মেয়ে শ্রাবণী (২৫), তার ছেলে আরাফ (০৪) ও অটোরিক্সা ড্রাইভার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রুহুল আমিনের ছেলে মিরাজ (২৪)।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদিপ্তা সাহা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারমধ্যে প্রিয় নাথ, মিরাজ ও জলিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।