সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ফাইল ছবি

হবিগঞ্জের লাখাই উপজেলায় সাবেক ও বর্তমান ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।

বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত জহিরুল ইসলাম (৩০) ওই গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এর পূর্বেও উভয়পক্ষ বেশ কয়েবার সংঘর্ষে জড়িয়েছিল।

বুধবার (২৬ এপ্রিল) ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে জহিরুল ইসলামকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই এলাকায় ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।