সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নওয়াজের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :

স্ত্রী নিয়ে এমনিতেই আইনি জটিলতায় আছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, এর সঙ্গে এবার যোগ হলো নতুন আরেক ঝামেলা। এক কোমল পানীয়র বিজ্ঞাপনে বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগে এক আইনজীবী তার বিরুদ্ধে মামলা করেছেন বলে বুধবার জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই পানীয়র নতুন বিজ্ঞাপনের বাংলা সংস্করণে এক জনপ্রিয় বাংলা প্রবচনকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। ওই বিজ্ঞাপনের বাংলা সংস্করণে নওয়াজ বলেন, ‘সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে।’ বাংলা ভাষায় এই প্রবচনটি আসলে ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়’।

দিব্যায়নের দাবি, এই সংলাপের প্রবচন শুধু ভুলই নয়, এই সংলাপের দ্বারা বাঙালির ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে এরইমধ্যে সামজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা হচ্ছে। পানীয় সংস্থার বিজ্ঞাপনটি প্রবল সমালোচনার পর আপাতত সরানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। অনিচ্ছাকৃতভাবে বাঙালিদের ভাবাবেগে আঘাত করার জন্য ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিও প্রকাশ করেছে ওই পানীয় সংস্থা। নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা ঘটনা। বিষয়টি গড়িয়েছে আদালতেও।

পারিবারিক সহিংসতা থেকে প্রতারণা-বলিউড অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন আলিয়া। নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন জানিয়েছেন তিনি। নওয়াজ ও আলিয়ার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সমস্যাও নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেয়ার কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।