সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মে থেকে ক্যামেরার সামনে শাকিব

অনলাইন ডেস্ক :

এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। ছবিটি ব্যবসার দিক থেকে ঈদে এক নম্বরে রয়েছে। এর মধ্যে জানা গেল তার আগামী ঈদের ছবির নাম- ‘প্রিয়তমা’। পরিচালক হিমেল আশরাফ জানালেন শাকিব খান এ ছবির শুটিং করবেন ৮ মে থেকে। হিমেল আশরাফ বলেন, এ ছবিতে তিনটি লুকে দেখা যাবে শাকিবকে। একটা মধ্যবিত্ত পরিবারে নানা ধরণের সংকট থাকে। সেসব সংকটের গল্প বলবো আমরা। এ ছবিতে তো আরও ৬/৭ বছর আগে হওয়ার কথা ছিলো? হিমেল বলেন, নানা কারণেই ছবিটি আমরা এতদিন করতে পারেনি।

তবে শাকিব খান ৮ মে থেকে শুটিং ঢুকলেও আমরা কিন্তু গেল ১৩ এপ্রিল থেকে কাজ শুরু করে দিয়েছি। শাকিব খানের বিপরীতে এ ছবিতে কলকাতার সিরিয়ালের একজন জনপ্রিয় নায়িকার দেখা মিলবে। যার নাম ভিসা প্রসেসিং হওয়ার আগে উচ্চারণ করতে চান না হিমেল। ভোর ছয়টা থেকে টানা শুটিং চলবে রাত পর্যন্ত। যার কারণে ২৮মের মধ্যে তারা শুটিং শেষ করতে পারবেন বলে আশা করছেন।

এরপর তো মাত্র এক মাস সময় পাওয়া যাবে। কীভাবে এত দ্রুত ছবি মুক্তি দিবেন? ‘আমাদের ছবিতে ওইরকম কোনো ভিএফক্স বা সিজির কাজ নেই। আর পোস্টের জন্য খুব বেশি আহামরি কাজ করতে হবে না। ফলে আমরা ছবি পুরোপুরি শেষ করতে বেশি সময় লাগবে না। তাছাড়া ছবির ফাইট দৃশ্যগুলো আমরা আগেই শুটিং করে ফেলবো’, – বলেন হিমেল আশরাফ। ছবিতে চারটি গান থাকবে। দেশ বিদেশের ভালো শিল্পীরা গানগুলো করবেন বলে জানালেন পরিচালক। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছে ভার্সেটাইল মিডিয়া।