সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নন্দিত ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’ সিরিজটি দেখা যাবে বাংলায়

অনলাইন ডেস্ক :

সিরিজ কিংবা সিনেমা নির্মাণে বিশ্বজুড়ে দাপুটে অবস্থান তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। ফলে বিভিন্ন দেশেই কোরিয়ান সিরিজ-সিনেমার বড় দর্শকশ্রেণি তৈরি হয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু ভাষাগত জটিলতার কারণে অনেকেই কাক্সিক্ষত কনটেন্ট দেখতে পারেন না। সেই আক্ষেপ কিছুটা ঘোচানোর চেষ্টা করছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এখানে বাংলায় ডাবিং করে নিয়মিত মুক্তি দেওয়া হচ্ছে কোরিয়ান সিরিজ।

সেই ধারাবাহিকতায় এবার আসছে দর্শকনন্দিত আরও একটি সিরিজ। যেটার নাম ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’। ২০১৯ সালে কোরিয়ায় মুক্তি পেয়েছিল এটি। দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছে সিরিজটি। আইমডিবিতে এই সিরিজের রেটিং ১০-এর মধ্যে ৭.৮। সুতরাং এর নির্মাণশৈলি কতটা সমৃদ্ধ, তা সহজেই অনুমেয়। কিম সাং-হাইওব নির্মিত এই সিরিজ এবার বাংলা ভাষায় উপভোগ করা যাবে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় এর প্রথম তিনটি পর্ব মুক্তি পাবে।

এরপর প্রতি বৃহস্পতিবার তিনটি করে পর্ব মুক্তি পেতে থাকবে। সিরিজটি লিখেছেন ইন জি-হে। এর মূল চরিত্রে অভিনয় করছে কিম হাই-ইয়ুন, রোউন লি, জা-উক লি, না-ইউন, জুং গান-জু, কিম ইয়ং-দাই লি, তাই-রি প্রমুখ। ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’ সিরিজের গল্পটা হাইস্কুলে পড়ুয়া একটি মেয়ে ইউন ড্যান-ওহকে ঘিরে। মেয়েটি তার এলাকার নামি একটি স্কুলে পড়ত। একদিন দৈবক্রমে সে আবিষ্কার করে, সে যে জগতে বাস করে তা কমিকসের একটি ফ্যান্টাসি জগৎ। এরপর নানা মজার, রোমাঞ্চকর ও উত্তেজনাকর ঘটনার অবতারণা হয়।