সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন যশ ও প্রভাস

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ- চ্যাপটার টু’। সিনেমাটি চলতি বছর মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। সম্প্রতি ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী বছর ১৪ এপ্রিল এটি মুক্তি পাবে। কিন্তু একই দিনে প্রভাস অভিনীত ‘সালার’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। অতএব, সবকিছু ঠিক থাকলে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন যশ ও প্রভাস। ‘কেজিএফ-চ্যাপটার টু’ ও ‘সালার’ দু’টি সিনেমাই পরিচালনা করছেন প্রশান্ত নীল। একই দিনের তার দুইটি সিনেমা মুক্তির বিষয়টিতে অনেকেই অবাক হয়েছেন। যদিও ধারণা করা হচ্ছে ‘সালার’ সিনেমার মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে। গত বছর অক্টোবরে ‘কেজিএফ-টু’ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর চলতি বছর ১৯ জুলাই এটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। পরে করোনার কারণে এই তারিখেও মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকলে ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। যশ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। অন্যদিকে, অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়া আরো অভিনয় করছেন শ্রুতি হাসান। এ ছাড়া খল চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। পুরো ভারত জুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।