সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আলভারেজের গোলে সিটির জয়

অনলাইন ডেস্ক :

গত শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হারের পরই ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হয়েছিল। এটি তাদের টানা তৃতীয় শিরোপা। ট্রফি নিশ্চিত হলেও সিটির বাকি ছিল আরো তিনটি ম্যাচ। শিরোপা নিশ্চিত হওয়ার পর সোমবার রাতেই প্রথম খেলতে নামে সিটি। সেই ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদে নিয়মিত তারকাদের বাইরে রেখে শুরুর একাদশ সাজান গার্দিওলা।

আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, জন স্টোনস, রদ্রিরা নামেন বদলি হিসেবে। জ্যাক গ্রিলিশ, ইকেয় গুন্দোগান, বের্নারদো সিলভা, অ্যাডারসনরা তো মাঠেই নামেননি। শুরুর একাদশে জায়গা হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের। তিনিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। দ্বাদশ মিনিটে কোল পালমারের কাছ থেকে বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আলভারেজ। আরো একটি গোলও পেতে পারতেন তিনি।

কিন্তু বিল্ড আপে হ্যান্ডবল হওয়ায় বাতিল হয়েছে সেটি। ৭৪তম মিনিটের বদলি হিসেবে নেমেছিলেন ‘গোল মেশিন’ হালান্ড। তবে লিগে রেকর্ড ৩৬ গোলের সংখ্যাটা অবশ্য বাড়াতে পারেননি। এই জয়ের পর ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। সিটির জয়ের পর তাদের হাতে ট্রফি তুলে দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।