সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

দুই ব্রাজিলিয়ানের গোলে তৃতীয় বসুন্ধরা

অনলাইন ডেস্ক :

ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে দুই দল আগেই বিদায় নিয়েছিল। মঙ্গলবার (২৩ মে) ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে আগে গোল করেও ম্যাচ জিততে পারেনি শেখ রাসেল। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে বসুন্ধরা কিংস ২-১ গোলে তাদেরকে হারিয়ে তৃতীয় হয়েছে। ইনজুরি টাইমের ৫ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের দল। বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচ ঘড়ির ৬ মিনিটে শেখ রাসেল এগিয়ে যায়। তাদের এক খেলোয়াড়কে বক্সের মধ্যে বাধা দেন কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। পেনাল্টি থেকে চার্লস দিদিয়ের জোরালো শটে গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন। পিছিয়ে থেকে সুমন রেজা-রবিনিয়োরা চেষ্টা করেও পারছিলেন না সমতায় ফিরতে।

বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে। শেষ ৫ মিনিটে ভাগ্য সুপ্রসন্ন। ঝলক দেখায় ব্রুজনের শিষ্যরা। ৮৫ মিনিটে রবিনিয়ো বাঁ পান্ত দিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শট নিলে তা খালকুরজ্জামান ক্লিয়ার করতে গিয়ে জড়িয়ে দেন জালে। শেষ দিকে এসে দুই ব্রাজিলিয়ানের সমন্বয়ে গোল ব্যবধান বেড়েছে। দোরিয়েল্তনের পাসে মিগেল দামাসেনো বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে জয় নিশ্চিত করেন।