সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাংলাদেশ খেলবে থাইল্যান্ড, মালয়েশিয়ার গ্রুপে

অনলাইন ডেস্ক :

এএফসি অনূর্ধ্ব -২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো শক্তিশালী দল পেয়েছে বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে বাকি একটি দল ফিলিপাইন। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর হবে বাছাই পর্বের ম্যাচ। ‘এইচ’ গ্রুপের সবগুলো ম্যাচ হবে থাইল্যান্ডে। বৃহস্পতিবার (২৫ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনে ড্র অনুষ্ঠিত হয়। আগামী বছরের ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১৬ দল নিয়ে কাতারে হবে চূড়ান্ত পর্ব।

স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে কাতার। আর বাছাইয়ের ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা চার গ্রুপ রানার্স আপ জায়গা করে নেবে মূল পর্বে। গ্রুপের তিন প্রতিপক্ষের চেয়ে ফিফা র‌্যাংকিং ও শক্তি সামর্থ্যে ঢের পিছিয়ে বাংলাদেশ। থাইল্যান্ড (১১৪), মালয়েশিয়া (১৩৮), ফিলিপাইন (১৩৬) এবং বাংলাদেশ (১৯২)।