সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

২৮ মে এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এশিয়া কাপ নিয়ে তাদের প্রস্তাবিত হাইব্রিড মডেলে রাজি আছে ভারত। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানাবে তারা। আর সেটা করা হতে পারে আইপিএল ফাইনালের সময়। সিদ্ধান্ত নিতে বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে আহমেদাবাদে আইপিএলের ২৮ মে’র ফাইনালের সময়ই এশিয়ান বোর্ডগুলোর সঙ্গে সভা করবে বিসিসিআই। তার পর একটা সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

এমন তথ্যের নিশ্চয়তা দিয়েছেন বিসিসিআই সাধারণ সম্পাদক ও এসিসির সভাপতি জয় শাহ। তিনি বলেছেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতিরা আইপিএল ফাইনালে ২৮ মে উপস্থিত থাকবেন। তখনই এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো।’ ক্রিকবাজের পক্ষ থেকে জানোনো হয়েছে, গত এক সপ্তাহ ধরে এশিয়া কাপ নিয়ে এসিসির সদস্য দেশগুলোর মাঝে আলোচনা হয়েছে। সেখানে একটা সমঝোতায় পৌঁছানো গেছে। তবে একটা সিদ্ধান্ত এখনও নেওয়া বাকি সেটা হলো পাকিস্তান ছাড়া দ্বিতীয় ভেন্যু কোনটা হবে শ্রীলঙ্কা নাকি সংযুক্ত আরব আমিরাত?