সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পদত্যাগ করছেন বাংলাদেশের সাফজয়ী কোচও

অনলাইন ডেস্ক :

শুক্রবার (২৬ মে) হঠাৎ বাংলাদেশের জাতীয় ফুটবল থেকে অবসর নিয়েছেন সাফজয়ী সদস্য সিরাত জাহান স্বপ্না। ব্যক্তিগত কারণ বলা হলেও দীর্ঘদিন ধরে খেলার বাইরে থাকায় অবসাদ ও বিরক্তি থেকে ফুটবল ছেড়েছেন বলে জানা গেছে। এবার সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও জাতীয় দলের চাকরি ছাড়তে যাচ্ছেন! ১ জুন থেকে আর কোচের পদে থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছোটন।

তিনি বলেছেন, ‘অনেক তো হলো। আর নিতে পারছি না। ভোর ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। পরিবার কিংবা আত্মীয়স্বজন কাউকে সময় দিতে পারছি না। ব্যক্তিগত কোনো কিছু নেই বললেই চলে। ১ জুন থেকে আর কাজ করবো না। বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়ে দেবো। এটাই আমার সিদ্ধান্ত।’ ২০০৯ সাল থেকে মেয়েদের ফুটবলের কোচ হয়ে আছেন ছোটন। এই ১৪ বছরে ৮টি শিরোপা জিতেছেন। রানার্সআপ ট্রফি আছে ৫টি।