সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বেনাপোল সীমান্তে ১৭টি স্বর্ণের বার জব্দ, আটক ১: বিজিবি

যশোরের বেনাপোল সীমান্তে দুই কেজি ৮২৯ গ্রামের ১৭টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়।

শনিবার (২৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানার খলশী এলাকা থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ স্বর্ণের বারসহ তাকে আটক করে।

আটক মিকাইল হোসেন পিন্টু (৩০) বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল হোসেন বলেন, বেনাপোল সীমান্ত পথ দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে ৪৯ বিজিবি ও ৫৮ বিজিবি’র দু’টি চৌকস টহল দল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার গ্রামস্থ মাঠে অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহভাজন ওই পাচারকারী খলশী বাজার গ্রামস্থ মাঠ দিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো ১৭টি স্বর্ণে বার উদ্ধার করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার এবং স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে জানায়।

জব্দ স্বর্ণের মূল্য দুই কোটি ৮২ লাখ নব্বই হাজার টাকা বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

—-ইউএনবি