সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে।

এতে আহত হয়েছে মাইক্রোবাসের আরও চার যাত্রী।

রবিবার সকাল সাড়ে ৮টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন- মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দির ভবানীপুরের কৃষক বাদশা মিয়া ও কেতন্দি গ্রামের দুলাল মিয়া।

এদিকে আহতদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সড়কে চলাচলকারী দাউদকান্দিগামী মাইক্রোবাসকে একইমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে।

এতে মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দির ভবানীপুরের কৃষক বাদশা মিয়া ও কেতন্দি গ্রামের দুলাল মিয়া ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, নিহত দুই ব্যক্তির লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে উদ্ধার করা হয়েছে।

—-ইউএনবি