সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রদ্রিগোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

অনলাইন ডেস্ক :

লা লিগার শিরোপা আগেই নির্ধারণ হয়ে গেছে। আর তাই এখন রানার-আপ হওয়ার লক্ষ্য রিয়াল মাদ্রিদের। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল লস ব্লাঙ্কোরা। সেভিয়ার বিপক্ষে করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়ায় একাদশ সাজায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই ম্যাচে রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। গত শনিবার সেভিয়ার মাঠে খেলতে নেমেই ম্যাচের তিন মিনিটে লিড পায় পিছিয়ে পড়ে রিয়াল।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কার্লো আনচেলত্তির শীষ্যরা। ম্যাচের ২৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান রদ্রিগো। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতিতে থেকে ফিরে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। ম্যাচের ৬৯ মিনিটে ফের গোল করে দলকে লিড এনে দেন রদ্রিগো। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।