সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

অনলাইন ডেস্ক :

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহ জুলহাস হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে মাওয়া চৌরাস্ত এলাকা সংলগ্ন পদ্মা সেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস পেশায় অটোচালক। তিনি উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সেতু প্রকল্পে কর্মরত সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আবদুল মান্নান, ই¯্রাফিল, রুবেল ও সুশান্ত। নিহতের স্বজনরা জানান, জুলহাস কীভাবে বাড়ির পাশের পদ্মা সেতু এলাকায় গেলো তা কেউ জানেন না। তাকে আটকে খবর শুনে সেখানে গিয়ে দেখা যায় ১০-১২জন তার হাত-পা বেঁধে রড় দিয়ে পেটাচ্ছে। পরে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। আটকরা সবাই সেতু প্রকল্পের নিরাপত্তা কর্মী ও শ্রমিক।