সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ওয়েব ফিল্মে যোগ দিলেন ছন্দা

নিজস্ব প্রতিবেদক :

এবার ওয়েব ফিল্মে নাম লেখাচ্ছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। আগামী মাসে ‘কল্প’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানান তিনি। এটি পরিচালনা করবেন আনিস শিকদার। ছন্দা বলেন, প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি। একটু অন্যরকম গল্পে কাজটি হবে। বাকিটা শুটিংয়ে গেলে বুঝতে পারবো কি হচ্ছে। এখনতো ওটিটির কাজগুলো বেশ ভালো করছেন নির্মাতারা। আশা করছি এটিও ভালো কিছু হবে। ওয়েব ফিল্মের বাইরে এই অভিনেত্রীর হাতে সিনেমার কাজও আছে বলে জানান। আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় দেখা যাবে তাকে। লকডাউনের কারণে অনেকদিন এগুলোর শুটিং বন্ধ ছিল। খুব শিগগির সিনেমাগুলোর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। এদিকে সম্প্রতি সরকারি অনুদানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করেন শায়লা রহমান তিথি। টিভি নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন ছন্দা। দীপ্ত টিভিতে ‘মাশরাফি জুনিয়র’ ও বাংলাভিশনের ‘মমতাজ মহল’ নামের দুটি ধারাবাহিক প্রচার চলতি রয়েছে তার। এ দুই ধারাবাহিকের বাইরে আগামী মাসে নির্মাতা সজীব মাহমুদের নতুন একটি ধারাবাহিকে শুটিং শুরু করবেন তিনি।