সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

অক্ষয় কুমারের সিনেমা নিয়ে কৃষকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘বেল বটম’ গত সপ্তাহে মুক্তি পেয়েছে। ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে এবার পাঞ্জাবের কৃষক সমাজ সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছে। রঞ্জিত তিওয়ারি পরিচালিত বলিউড খিলাড়ি অক্ষয় সিনেমাটিতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ছিনতাইকারীদের দ্বারা আটক জিম্মিদের মুক্ত করার জন্য একটি গোপন মিশনে নামেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, বানী কাপুর, হুমা কুরেশি এবং লারা দত্ত। পাঞ্জাবের কৃষকরা যারা গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্র কর্তৃক পাস করা খামার আইনের প্রতিবাদ করেছিলেন, তারা অক্ষয় কুমারের চলচ্চিত্র ‘বেল বটম’ বয়কটের আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীদের এ সময় নানা স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি গেল বছর যখন কৃষকরা নায্যতার জন্য আন্দোলন করছিলেন অক্ষয় তখন পরিহাস করেছিলেন। কৃষকদের ছোট করে বক্তব্য দিয়েছিলেন বিজেপি সরকার ও নরেন্দ্র মোদির দালালি করে। তারই প্রতিক্রিয়ায় এখন অক্ষয়ের সিনেমার বিরুদ্ধে আন্দোলন করছেন তারা। বিক্ষুব্ধ কৃষকরা আগামী শনিবারের মধ্যে সিনেমাটির সর্বশেষ প্রদর্শনী বন্ধ করতে ঘোষণা দিয়েছে। নইলে কঠিন পরিণতির মুখোমুখি হওয়ার জন্য সিনেমা হলকে হুমকি দিয়েছে। সিনেমা হলের সামনে বিক্ষোভও করছেন কৃষকেরা।