সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৫

জেলা প্রতিনিধি:

ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুর থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জলিল চৌধুরী (৪১), তহুরুল ইসলাম (৩৫), একই গ্রামের আফছার আলীর ছেলে রুবেল হোসেন (২৬), মৃত আবদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৩), এন্তাজ চৌধুরীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৪০), সোনা চৌধুরী (৩৮), তরজুল আলীর ছেলে শাহাদাত হোসেন (২৭), মৃত আলী হোসেনের ছেলে আলম আলী (৩৬), রফিকুল চৌধুরীর ছেলে রবিন হুড চৌধুরী (২৪), জহুরুল ইসলামের ছেলে আবদুর রশিদ (৩৯), রফিকুল ইসলামের ছেলে মিঠুন চৌধুরী (৩২), একই উপজেলার সিংড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৪১), গোলাম রসুলের ছেলে কাসেম আলী (৪৪), গাব্বার মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৩) ও মৃত জুনাব আলীর ছেলে হাসেম আলী (৪৯)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, তারা অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলা দিয়ে তাকের থানায় হস্তান্তর করা হয়েছে।