সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গোলাপগঞ্জে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

এস.এ শফি, সিলেট :
সিলেটের গোলাপগঞ্জে ১৬ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ মুজিবুর রহমান (৪৫) কে ওসমানীনগর থানার বুরুঙ্গা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মুজিবুর রহমান উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর গ্রামের মৃত আব্দুছ ছবুর ঝরাই মিয়ার ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে গত ২৯ আগস্ট রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানাধীন বুরুঙ্গা বাজার এলাকা থেকে মোঃ মুজিবুর রহমানকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ১৬টি গ্রেপ্তারি পরোয়ানা থানায় মুলতবী থাকায় সে দীর্ঘ দিন ধরে থানা এলাকার বাইরে এবং ঘনঘন অবস্থান পরিবর্তন করে পুলিশে চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে ওসমানী নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারসহ তাদের আইনের আওতায় নিয়ে আসতে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।