সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী পুত্রের প্রেমিকা

অনলাইন ডেস্ক:

কিছু দিন আগে অবসর যাপনের জন্য প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। মালদ্বীপে থাকাকালীন শ্রাবন্তী বিভিন্ন লুকেশনে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তবে অভিমন্যুর প্রেমিকাকে তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি। অবশেষে নিজের দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন দামিনি। প্রকাশিত ছবির প্রথমটিতে দেখা যায়Ñহলুদ রঙের জামা পরে সাগর পাড়ে বসে আছেন দামিনি। পরের ছবিতে বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। শ্রাবন্তী পুত্রের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটিজেনরাও। এ ছবির মন্তব্য বক্সে চোখ রাখলে তা বুঝতে অসুবিধা হয় না। দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেম করছেন অভিমন্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেনÑ‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’