সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২) নামের ফাঁসির দ-প্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ছিলেন তিনি। তার কয়েদি নং-৭৯৩৯/এ। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে কারাগারের অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আবদুল জলিল বলেন, আইনি প্রক্রিয়াা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, কারা সূত্রে জানায়, ঢাকার ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এ ছাড়া অপর এক মামলায় অস্ত্র আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন তিনি।