সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

‘তামিম না থাকলে এশিয়া কাপে অধিনায়ক লিটন’

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। তবে এখনো অনিশ্চয়তা কাটেনি ইংল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরা তামিম ইকবালকে নিয়ে। এই ওপেনারের মাঠে ফেরা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। তামিম ইস্যুতে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম না খেললে লিটনই অধিনায়ক হবেন বলে জানান বিসিবি প্রধান।

তিনি বলেন, ‘এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক (লিটন) আছে সেই অধিনায়ক হবে। কিন্তু সবচেয়ে আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী।’

তিনি আরও বলেন, ‘তামিমকে নিয়ে একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো।’