সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ওমানে বাংলাদেশি এমপিসহ ১৭ জনের মুক্তি

খাদিজাতুল আনোয়ার

বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারসহ ১৭ জন বাংলাদেশিকে ওমানে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে কেউ পুলিশ হেফাজতে নেই। ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, বৈঠক করার অনুমতি না থাকায় তাদের আটক করা হয়েছিল। ওমানে বৈঠক করার জন্য অনুমতি লাগে।

আটকের পর ওমানে বাংলাদেশ মিশন তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুই পক্ষের মধ্যে আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার মাস্কাটের হাফফা হাউস হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খাদিজাতুল আনোয়ার চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। তিনি ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি এমপি হিসেবে শপথ নেন।

তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।

—–ইউএনবি