সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ওসমানীনগরের নতুন ইউএনও নীলিমা রায়হানা

জেলা প্রতিনিধি, সিলেট
সিলেটের ওসমানীনগরের নতুন ইউএনও বেগম নীলিমা রায়হানা। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তারকে সিলেট সদরে বদলী করা হয়েছে। তার স্থলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে বেগম নীলিমা রায়হানাকে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, আমাকে সিলেট সদরে বদলি করা হয়েছে। ২/১ দিনের মধ্যেই যোগদান করব। ওসমানীনগরবাসী আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।