সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অপূর্ব, পাত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী

নিজস্ব প্রতিবেদক:

চুপিসারে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী। নাম শাম্মা দেওয়ান। একটি সূত্র বলছে, ওল্ড ডিওএইচএসের বাসায় মঙ্গলবার গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপূর্বর তৃতীয় বিয়ের খবরটি ফলাও করে প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এ ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে। অপূর্ব এ বিষয়ে গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শোবিজ জগতের দু-একজন সাংবাদিকের সঙ্গে কথা বলে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অপূর্ব গণমাধ্যমকে জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এ বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়া। এর আগে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি। উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।