সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

হৃদয়ের ব্যর্থতার দিনে জাফনানের হার

অনলাইন ডেস্ক :

তাওহিদ হৃদয়ের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হেরেছে জাফনা কিংস। নিজেদের চতুর্থ ম্যাচে বি-লাভ ক্যান্ডির কাছে ৮ উইকেটে হেরেছে জাফনা। ২২ বলে ১৯ রান করেন হৃদয়। আগের দিনই সাকিব আল হাসানের দল গল টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন হৃদয়। গতরাতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জাফনা। ৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তিন নম্বরে নামা হৃদয় ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ৩টি চারে ২২ বলে ১৯ রানে আউট হন হৃদয়। হৃদয়ের আউটের পর জাফনার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

এতে ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় জাফনা। দুনিথ ওয়েলালাগে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। ক্যান্ডির হাসারাঙ্গা ডি সিলভা-নুয়ান প্রদীপ ৩টি করে উইকেট নেন। ১১৮ রানের টার্গেট ৪২ বল বাকী থাকতেই জয় তুলে নেয় ক্যান্ডি। তিন নম্বরে নেমে ৫টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন অধিনায়ক হাসারাঙ্গা। ৪ ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে জাফনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে সাকিবের গল টাইটান্স।