সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জামালকে আবারও আর্জেন্টিনায় খেলার আমন্ত্রণ

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলার আমন্ত্রণ আগেই পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে প্রিমিয়ার লিগের মাঝপথে চেষ্টা করেও যেতে পারেননি। তবে আবার আমন্ত্রণ পেয়ে যাওয়ার কথা ভাবছেন দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডার। এরই মধ্যে আর্জেন্টিনা থেকে ক্লাব সংশ্লিষ্ট একজন জামালের সেখানে খেলা অনেকটা নিশ্চিত বলে টুইট করেছেন। ২৭ আগস্ট জার্মিনালের বিপক্ষে প্রথম ম্যাচে জামাল মাঠে নামতে পারেন বলে ধারণাও দেওয়া হয়েছে। এমনও বলা হয়েছে জামাল এখন আর্জেন্টিনার পথে।

তবে বাংলাদেশ অধিনায়ক এখন দেশে নেই। তার সঙ্গে যোগাযোগ করলেও পুরো বিষয়টি উড়িয়ে দেননি। তবে পথ অনেক কঠিন। সংবাদমাধ্যমের কাছে জামাল বলেছেন, ‘আসলে আমি আর্জেন্টিনার ক্লাব থেকে এমনি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পেয়েছি। আরও দুজন বন্ধু আমন্ত্রণ পেয়েছে। তবে আমি সেখানে এখনও যাইনি। এই মুহূর্তে হল্যান্ডে আছি। সোল দা মায়োতে খেলা কঠিনই বলবো। আমি খেলতে পারবো কিনা জানি না। আগামী মাসে দেশে আসবো। তারপর সিদ্ধান্ত নেবো কী করবো।’