সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাংলাদেশে ফিরলেন হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক :

ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বুধবার অস্ট্রেলিয়া থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এই সময় হাথুরুর সঙ্গে ছিলেন তার ছেলে। এদিন একই সময়ে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। তবে বের হয়ে আলাদা গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেছেন তারা। সেখানে টাইগারদের প্রধান কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন বিসিবি প্রধান। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল দেওয়ার বিষয়টি।