সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অধিনায়কত্ব প্রসঙ্গে মুখ খুললেন লিটন

অনলাইন ডেস্ক :

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। ফলে ওয়ানডে সংস্করণে কে হবে বাংলাদেশের অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এছাড়াও আলোচনায় আছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। বৃহস্পতিবার (১০ আগষ্ট) গণমাধ্যমে অধিনায়ক ইস্যুতে কথা বলেছেন লিটন। সদ্য কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফেরার পর রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেন এই টাইগার ক্রিকেটার। অনুষ্ঠান শেষে অধিনায়ক হওয়া প্রসঙ্গে লিটন বলেন, ‘দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইম্প্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েক দিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব’