সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

রোনালদোর গোলে আল নাসর চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক :

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে আগে পাঁচবার অংশ নিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসর। তবে কখনোই ফাইনালে টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি তারা। এবারের আসরে সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ফাইনালে জায়গা করে নেয় সৌদি ক্লাবটি। আর দলকে প্রথমবার ফাইনালে তুলেই শিরোপা উপহার দিলেন রোনালদো। শনিবার কিং ফাহাদ স্টেডিয়ামে রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় আল নাসর। সেইসঙ্গে সৌদিতে নিজের প্রথম শিরোপার দেখা পেয়েছেন সিআর সেভেন। ফাইনালে ম্যাচের ৫১ মিনিটে মাইকেলের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে তারা।

তবে ম্যাচের ৭১ মিনিটে আরও বিপত্তি ঘটে। আব্দুলেলাহ আল আমরি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তবে হাল ছাড়েননি রোনালদো। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকেন তিনি। ম্যাচের ৭৪ মিনিটে দলকে সমতায় ফেরান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। আর তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের নিজের মুন্সিয়ানা দেখান ৩৮ বছর বয়সী রোনালদো। ম্যাচের ৯৮ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোল করেন তিনি। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলের জয়ে শিরোপা উদযাপনে মাতে আল নাসর।