সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে সাঈদী

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউতে আনা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেলোয়ার হোসেন সাঈদী রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

কাশিমপুর কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউয়ে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সাঈদী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

—-ইউএনবি