সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছ পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৪টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশের লাঠির আঘাতে কয়েকজন নেতা-কর্মী ও একজন মিডিয়া কর্মী আহত হয়েছেন।

আটকতদের মধ্যে চারজন হলেন- উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ ও মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, নাসিমন ভবনের মাঠে নগর বিএনপির পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছিল। সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসার পথে কাজীর দেউড়ি এলাকায় পুলিশ হামলা চালিয়ে অন্তত ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, পুলিশ কাজীর দেউড়ি এলাকা থেকে সাত জনকে আটক করেছে।

সিএমপির কোতোয়ালি জোনের এসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কাজীর দেউড়ি মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।