সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কিয়ারাকে পেতে খরচ করতে হবে ৫ কোটি রুপি

অনলাইন ডেস্ক :

কিয়ারা আদভানি, কবির খান দিয়ে মাতিয়েছিলেন। একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। তার আকর্ষণীয় রুপ আর নিপুণ অভিনয় জয় করে নিচ্ছে দর্শক-সমালোচকদের মন। ফলে মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের কাতারে এখন তার নামটিও উচ্চারিত হচ্ছে। কিছু দিন আগেই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত নতুন সিনেমা ‘শেরশাহ’। সেখানে তিনি অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। যিনি তার বাস্তব জীবনের প্রেমিক। মুক্তির পর রেকর্ড পরিমাণ সাড়া পেয়েছে এই সিনেমা। এখন পর্যন্ত অ্যামাজন প্রাইমের সবচেয়ে সফল সিনেমা ‘শেরশাহ’। এ ছাড়া ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ রেটিং পেয়েও রেকর্ড গড়েছে সিনেমাটি। এমন সাফল্যের সুবাদে নিজের দাম বাড়িয়ে দিয়েছেন কিয়ারা আদভানি। কোনো সিনেমায় তাকে এখন নিতে হলে প্রযোজককে খরচ করতে হবে অন্তত ৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি। বলিউডে খুব কম অভিনেত্রী আছেন, যারা সিনেমা প্রতি এত বেশি পারিশ্রমিক পান। সেই সূত্রে কিয়ারা এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে গেলেন। এদিকে কিয়ারা আদভানির হাতে বর্তমানে বেশ কয়েকটি আলোচিত সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো ‘ভুল ভুলাইয়া টু’, ‘মিস্টার লেলে’ এবং ‘যুগ যুগ জিও’।