সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কোয়ালিফাইয়ারে সাকিব-লিটনের গল টাইটান্স

অনলাইন ডেস্ক :

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোয়ালিফাইয়ারে উঠেছে সাকিব-লিটনের গল টাইটান্স। গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে গল ৮ উইকেটে হারিয়েছে আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্সকে। এই জয়ে ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকায় কোয়ালিফাইয়ার-১এ খেলবে গল টাইটান্স। ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব থেকেই বিদায় নিলো কলম্বো। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গল। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কলম্বোর ব্যাটাররা। গল-এর দুই স্পিনার দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও শ্রীলংকার সেক্কুজে প্রসন্নর ঘুর্ণিতে ১৫ দশমিক ৪ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায় কলম্বো।

শামসি ২০ রানে ৪টি ও প্রসন্ন ১৪ রানে ৩ উইকেট নেন। বল হাতে কৃপণ ছিলেন সাকিব। ৩ দশমিক ৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। কলম্বোর পক্ষে ৯ নম্বরে ব্যাট হাতে নেমে শূণ্যতে ফিরেন শরিফুল। ৭৫ রানের সহজ টার্গেট ৫১ বল খেলেই স্পর্শ করে গল। দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন শ্রীলংকার লাসিথ ক্রসপুলে। তিন নম্বরে নেমে ৪ বলে ১ রানে আউট হন উইকেটরক্ষক লিটন। লিটন ব্যর্থ হলেও, ২টি চারে ১৫ বলে অপরাজিত ১৭ রান করে গলের জয়ে অবদান রাখেন চার নম্বরে নামা সাকিব। কলম্বোর হয়ে বল হাতে ইনিংস শুরু করে ১ ওভারে ৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শরিফুল। এ ম্যাচে এবারের আসরে প্রথম খেলতে নামেন লিটন ও শরিফুল।