সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আবারও এলপিএলে ব্যর্থ লিটন দাস

অনলাইন ডেস্ক :

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের প্রথম ম্যাচের মতো লিটন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় ম্যাচেও। বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফারে ডাম্বুলার বিপক্ষে মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরেছেন গল টাইটান্সের লিটন। টসে হেরে ব্যাট করতে নেমেই ভানুকা রাজাপাক্ষেকে হারায় গল টাইটান্স। দলীয় শূন্য রানেই আউট হন তিনি। তিনে নামা লিটন দাস ৭ বলে একটি চারের সাহায্যে ৮ রান সাজঘরে ফিরেন।

দলটির হয়ে অভিষেক ম্যাচে লিটন করেছিলেন মাত্র ১ রান। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৭ বলে ১৯ রান করে তিনিও সাজঘরে ফিরেছেন। সাকিবের ইনিংসে ছিল ৩টি চারের মার। প্রতিবেদন লেখার সময় গলের স্কোর ১১ ওভারে ৩ উইকেটে ৮৯ রান। লাসিথ ক্রোসপুলে ৩৫ বলে ৫১ ও অধিনায়ক দাসুন শানাকা ৫ বলে ১০ রানে ব্যাট করছেন।