সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন সাকিব

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধনকালে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ আসর- এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন সাকিব আল হাসান। দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি সেখানে উপস্থিত হন। সে সময় সাকিব বলেন, ‘আপনারা জানেন, আমাদের দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে- এশিয়া কাপ ও বিশ্বকাপ।

আমরা সেখানে ভালো করতে অঙ্গীকারবদ্ধ। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো খেলতে পারি।’ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গত মাসে দেশ ছেড়েছিলেন সাকিব। সেখানে কিছু ম্যাচ খেলে পরবর্তী সময়ে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দেন তিনি। দুটি ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণের দোকানের উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত যান সাকিব।