সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে উঠে যে বার্তা দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক :

৮৮তম মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে আল নাসর। তারপরই এলো সমতা ফেরানো গোল। এরপর ইনজুরি টাইমে শাবাব আল আহলির জাল আরও দুইবার কাঁপালো তারা। দুর্দান্ত প্রত্যাবর্তনে আল নাসর ৪-২ গোলে ম্যাচটি জিতে জায়গা করে নিলো এশিয়ান চ্যাম্পিয়নস লিগে। নিজে গোল করতে না পারলেও ক্রিস্টিয়ানো রোনালদো শেষটা করিয়েছেন। মার্সেলো ব্রোজোভিচকে গোল বানিয়ে দেন তিনি। হারের মুখ থেকে ফিরে এসে জিতে যাওয়ায় রোমাঞ্চিত পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচ জয়ের পর ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করেন রোনালদো।

আল নাসর সমর্থকদের শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার আহ্বান জানালেন তিনি ইনস্টাগ্রামে, ‘কঠিন খেলা, কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা লাভের জন্য গুরুত্বপূর্ণ জয়। সবসময় শেষ পর্যন্ত বিশ্বাস করুন। কখনও আশা হারাবেন না।’ এর আগে প্রথমার্ধে তিনটি পেনাল্টির আবেদন রেফারি ফিরিয়ে দেওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। রেফারিকে উদ্দেশ্য করে ‘জেগে ওঠো’ বলতে শোনা গেছে। পরে টাচলাইনে এক ভক্ত ছবি তুলতে এলে তাকে ধাক্কা দেন ৩৮ বছর বয়সী তারকা।