সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অধিনায়ক নির্বাচনে এমবাপ্পে পেলেন মাত্র এক ভোট

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। অথচ নিজের ক্লাব পিএসজিতে এখনো জনপ্রিয় হয়ে উঠতে পারেন নাই এই তারকা। পুরো বিশ্ব জুড়ে রয়েছে তার অনেক ভক্ত সমর্থক। তবে ক্লাবের অধিনায়ক নির্বাচনে কেবল একটি ভোট পেয়েছেন তিনি। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস। নতুন মৌসুমে কোচ লুইস এনরিক খেলোয়াড়দের হাতে ছেড়ে দিয়েছিলেন অধিনায়ক নির্বাচনের দায়িত্ব। গোপন ব্যালটে ভোট প্রদান করেন খেলোয়াড়রা। অধিনায়ক নির্বাচনে বেশির ভাগ ভোট পড়েছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের বাক্সে। ফলে এবারও তার হাতেই থাকছে নেতৃত্বের আর্মব্যান্ড। মূলত একটি দলে চারজন অধিনায়ক রাখা হয়। মূল অধিনায়ক ইনজুরিতে পড়লে অথবা নিষিদ্ধ হলে তার জায়গায় সহ-অধিনায়কের হাতে আর্মব্যান্ড থেকে থাকে।

খেলোয়াড়দের ভোটের ভিত্তিতে চারজনকে অধিনায়ক নির্বাচিত করেছে পিএসজিও। বেশির ভাগ ভোট পেয়ে অধিনায়ক হয়েছেন মার্কুইনহোস। ভোটের মাধ্যমে ক্লাবটির দ্বিতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছেন দানিলো পেরেইরা। তৃতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছেন প্রেসনেল কিমপেম্বে। চারজনের মধ্যে সবার শেষে আছেন এমবাপ্পে। তিনি ভোট পেয়েছেন মাত্র একটি। ধারণা করা হচ্ছে ভোটটা তার বন্ধু আশরাফ হাকিমি দিয়েছেন। থিয়াগো সিলভা ২০২০ সালে ক্লাব ছাড়ার পর থেকেই পিএসজির নেতৃত্বে আছেন মার্কুইনহোস।