সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আবারও বাবা হলেন তাসকিন

অনলাইন ডেস্ক :

দারুণ ফর্মে আছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পেস ইউনিটের। এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে যাওয়া আগে সুসংবাদ পেলেন তাসকিন। তার সংসারে এসেছে নতুন অতিথি। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে এসেছে এক কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেস্টে নিজেই খবরটি জানিয়েছেন তাসকিন।

তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’ ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তিনি। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তার ঘরে এলো তৃতীয় সন্তান।