সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ফল ফাঁস করে বিপাকে কোহলি

অনলাইন ডেস্ক :

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ফাঁস করে দিয়েছেন নিজের ইয়ো ইয়ো টেস্টের স্কোর। এতে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমন তথ্য ফাঁস করতে নিষেধ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকে ছয় দিন অনুশীলন শুরু করেছে ভারত। এশিয়া কাপের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি শুরু কোহলি-রোহিতরা। সেখানেই ইয়ো ইয়ো টেস্ট হয় টিম ইন্ডিয়ার। সেই টেস্টে বিসিসিআই কর্তৃক ধার্যকৃত স্থিতিমাপ স্কোর ছিল ১৬.৫।

ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরে আনন্দে কোহলি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন লেখেন, ‘ভয়ঙ্কার শঙ্কুর (মোচাকৃতি বস্তু) মধ্যে ইয়ো ইয়ো টেস্ট শেষ করতে পারা আনন্দের। ১৭.২ হয়েছে।’ কোহলির মতো ক্রিকেটারের থেকে এমনটা আশা করে না দেশটির ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘কোনো গোপন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিক ভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের।’