সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মেসির স্ত্রীকে চুমু দিতে চেয়েছিলেন আলবা

অনলাইন ডেস্ক :

ফুটবল বিশ্ব এখন ‘চুমুকান্ডে’ মাতোয়ারা। নারীদের ফিফা বিশ্বকাপজয়ী ফুটবলার জেনি হেরমোসেকে ঠোঁটে চুমু দিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। এই ঘটনা শেষ হতে না হতেই নতুন আলোচনায় এসেছে নতুন ‘চুমুকা-‘। লিওনেল মেসির বার্সেলোনা ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ জর্ডি আলবা মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জেকে প্রায় চুমু দিয়েই ফেলছিলেন। রোববার ভোরে মেসি ও আলবার মেজর লিগ সকারে অভিষেক হয়েছে।

এই দিন ম্যাচে মেসি দারুণ এক গোল করেছেন। ২-০ গোলে জয় পেয়েছে তার দল মায়ামি। ওই ম্যাচের পর অন্য দিনের মতো সন্তানদের নিয়ে মাঠে ঢুকে পড়েন মেসির স্ত্রী রোকুজ্জে। পশ্চিমা বিশ্বের স্বভাবসুলভ সৌজন্য বিনিময় করতে আলবাকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে এগিয়ে যান রোকুজ্জে। আলবাও এগিয়ে আসেন। এবং আলিঙ্গনের পূর্বে রোকুজ্জেকে চুমু খাওয়ার জন্য নিজেকে এগিয়ে নেন। কিন্তু রোকুজ্জে সরে আসায় ওই ভুল ভাঙে আলবার। আলবার এমন কা- সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ ছড়িয়ে পড়েছে।