সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

হংকংয়ের বিপক্ষে মেয়েদের হার

অনলাইন ডেস্ক :

চতুর্থ মিনিটে ফার্দিয়া রাত্রির গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে বসল বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছুর আশা জাগাল মেয়েরা। কিন্তু শেষ পর্যন্ত তারা হংকংয়ের বিপক্ষে পেরে উঠল না। উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ওমানের সালালাহ’য় হওয়া এই প্রতিযোগিতায় রোববার নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে হংকংয়ের চোখে চোখ রেখে লড়াই করে ১০-৭ গোলে হারে বাংলাদেশ। দল হারলেও উজ্জ্বল পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন অর্পিতা পল। এ ছাড়া রাত্রি ২টি এবং মোসাম্মাৎ আক্তার ও আইরিন রিয়া একটি করে গোল করেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশ।

আশা জাগানিয়া শুরুর পর প্রথমার্ধ শেষ করে ৪-৩ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে হংকংকে আর আটকে রাখতে পারেনি দল। নিজেরা চার গোল করলেও হজম করে বসে ছয়টি। আসরে বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলেছে। এই পুলে বাকি পাঁচ দল চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে সেরা হংকং।

১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে আসর শুরুর পর বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতেছিল; চাইনিজ তাইপেকে ১০-৫, ইরানকে ৯-৩ এবং স্বাগতিক ওমানকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। আসর জুড়ে গোলমুখে আলো ঝলমলে ছিলেন আইরিন রিয়া। ইরান ম্যাচে ৪টি, চাইনিজ তাইপের বিপক্ষে ৪টি এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচেও একটি গোল করেন তিনি। ওমানের জালেও করেন এক গোল। সব মিলিয়ে পাঁচ ম্যাচে ১৫ গোল তার।