সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাংলাদেশের বিপক্ষে চাইনিজ তাইপের ‘প্রতিশোধ’

অনলাইন ডেস্ক :

উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলের গ্রুপ পর্বে ১০-৫ গোলে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই দলটির বিপক্ষে সপ্তম-অষ্টমস্থান নির্ধারণী ম্যাচে হেরে বসেছে রিয়া-অর্পিতারা। সোমবার এগিয়ে গিয়েও ৮-৫ গোলে তাইপের কাছে বাংলাদেশ হার দেখেছে। এক অর্থে প্রতিশোধ নিয়েছে তাইপে। ওমানের সালালাহতে সোমবার শুরুতে এগিয়ে গেলেও বিরতির আগ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে ৪-৪ গোলে সমতায় থাকতে হয়েছে।

বিরতির পর শুরুর দিকে চাইনিজ তাইপে প্রথমবারের মতো লিড নেয়। ১৭ মিনিটে এগিয়ে যায় ৫-৪ গোলে। ২১ মিনিটে ব্যবধান আরও বাড়ায়। বাংলাদেশকে পেছনে ফেলে ৬-৪ গোলের লিড অব্যাহত রাখে। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান কমিয়ে স্কোরলাইন ৬-৫ করলেও সেটি ধরে রাখতে পারেনি। চাইনিজ তাইপে আবারও এগিয়ে যায় ২৭ মিনিটে ৭-৫ গোলে। শেষ পর্যন্ত ৮-৫ গোলে তাইপে বাংলাদেশকে হারিয়ে সপ্তম হয়েছে। আর লাল-সবুজ দলকে অষ্টম হয়ে টুর্নামেন্ট থেকে ফিরতে হচ্ছে।