সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভারতীয় ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট দিলেন রিয়াদ

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের। আসন্ন বিশ্বকাপ দলে রিয়াদের জায়গা হবে কিনা, তা নিয়ে চলছে আলোচনা। এবারের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপের জন্য ভারতের ভিসার আবেদনের কাজ সম্পূর্ণ করে রেখেছিলেন সাকিব-তাসকিনরা। সে সময় জাতীয় দলের সকল ক্রিকেটাররা ভিসার আবেদন করলেও করেননি মাহমুদুল্লাহ। তবে সোমবার কঠোর অনুশীলন শেষে ভারতীয় ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সতীর্থ খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে মিরপুরে ঘণ্টাখানেকের ব্যাটিং সেশন করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

জাতীয় দলের জার্সিতে ফেরার ক্ষুধা নেটে ব্যাটিং অনুশীলনে ফুটে উঠে। অনুশীলন শেষে বিশ্বকাপের জন্য ভিসার ফিঙ্গারপ্রিন্ট দিতে ভারতীয় ভিসা সেন্টারে ছুঁটে যান রিয়াদ। বিশ্বকাপে ক্রিকেটাররা যদি ইনজুরিতে পরে সেই জন্য ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা হাথুরুসিংহের। স্কোয়াডের বাইরে মাহমুদুল্লাহ রিয়াদসহ আরও ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হয়েছে। রিয়াদের ভারতীয় ভিসা সেন্টারে যাওয়া প্রমাণ করে যে বিসিবির পরিকল্পনায় এখনও রয়েছেন তিনি।