সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আর্জেন্টিনার ফুটবল সভাপতির সঙ্গে ছবি প্রকাশ জামালের

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর খেলছেন। এবার সেই সূত্রেই আর্জেন্টিনা ফুটবলের প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা হলো তার। তাপিয়ার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সোল দে মায়োতে থাকার সুবাদে আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা হয়েছে বর্তমানে এই অধিনায়কের। বেশ কয়েকদিন আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে নিজের ছবি তোলেন জামাল ভূঁইয়া। তবে সভাপতি তাপিয়া সেসব ছবি সঙ্গে সঙ্গেই সামনে আনেননি।

কিছুদিন অপেক্ষার পর সভাপতি ক্লাদিও তাপিয়া ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের ভেরিফাইড আইডিতে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেন। জামালের জাতীয় দলের জার্সি হাতে দুজনের ছবিতে ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।’ ক্লদিও তাপিয়ার পর জামাল ভূঁইয়া নিজেও প্রকাশ করেছেন দুজনের ছবি। ফেসবুক পোস্টে নিজের কার্যালয়ে ডেকে নেয়ার জন্য আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান বাংলাদেশের এই অধিনায়ক।