সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আবারো শুটিং শুরু করতে চান পরীমনি

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি দীর্ঘ ২৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। পরীমনির আইনজীবী জানিয়েছেন, কোনো আইনি বাধা না থাকায় পরীমনি আবারো শুটিং শুরু করতে পারবেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, পরীমনি শুটিংয়ে যেতে পারবে, এখানে আদালতের কোনো বাধা নেই। তিনি খানিকটা অসুস্থ, তবে তিনি অবশ্যই শুটিংয়ে ফিরবেন। অভিনেত্রী শিগগিরই চিকিৎসা নেবেন বলেও সুরভী উল্লেখ করেন। পরীমনির হাতে রয়েছে দুটি ছবি ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’। এ ছাড়া ‘অন্তরাল’ নামে একটি ওয়েব সিরিজেও কাজের কথা আছে তার। কাজে ফেরার ব্যাপারে পরীমনির ভাবনা কি? জানতে চাইলে এই নায়িকা বলেন, কাজ নিয়ে কারও সঙ্গে কথা বলিনি এখনো। মাত্রই তো এলাম। তবে যত দ্রুত ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো, ততই আমার জন্য মঙ্গল হবে। নির্মাতাদের সঙ্গে কথা বলবো ভাবছি। দ্রুতই কাজে ফিরতে চাই। উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় বাসা থেকে সাড়ে ১৮ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ জব্দ করা হয়। ওই ঘটনায় র‌্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান মাদক আইনে একটি মামলা করেন। উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পায় পরীমনি অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। ওই সিনেমা মুক্তির আগেই তিনি প্রায় ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন! যেকোনো সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্ষেত্রেই এটি বিরল। যদিও সবগুলো সিনেমা শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেনি। ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে যাত্রা শুরু হলেও পরীমনি আলোচনায় আসেন ‘রানা প্লাজা’ সিনেমার মাধ্যমে। কেবল ২০১৫ সালেই তার এক ডজন সিনেমা মুক্তি পেয়েছিল। রাতারাতি ঢালিউডের তারকা বনে যান তিনি। মূলত সিনেমায় পরীমনির জনপ্রিয়তা বাড়ে ২০১৬ সালে। ওই বছর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘রক্ত’। সেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এর পরের বছর ‘অন্তর জ¦ালা’ সিনেমায় কাজ করেও প্রশংসিত হয়েছিলেন এ নায়িকা। তবে পরীমনির ক্যারিয়ারে এ পর্যন্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘স্বপ্নজাল’। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।