সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বিজয়কে দলে নেওয়া প্রসঙ্গে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক :

অসুস্থতার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার পরিবর্তে দলে ডাক পান এনামুল হক বিজয়। দলে ডাক পাওয়ার চার ঘণ্টা না পেরোতেই শ্রীলঙ্কায় উড়াল দেন বিজয়। উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় তাকে এশিয়া কাপ দলে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, উইকেট কিপিংয়ের বিবেচনায় মূলত বিজয়কে উড়িয়ে আনা হচ্ছে। তিনি বলেন, ‘যদি মুশফিক ভাইয়ের কিছু হয় বিশেষ করে খেলার সময়, কনকাশন হতে পারে, ছোট খাটো ইনজুরি হতে পারে।

দেখা যাচ্ছে ওইদিন উইকেট কিপিং করতে পারবে না। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে (এনামুল) দলে নেওয়া।’ শুধু তাই নয় লিটন টপ অর্ডার ব্যাটার, বিজয়ও টপ অর্ডার ব্যাটার, সেটিও বিবেচনা করেছে টিম ম্যানেজম্যান্ট। সাকিব আরও বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন অতিরিক্ত উইকেটকিপার নেই, তাই আমাদের জন্য এটা একটা বিষয়। আর লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে।’