সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

প্রথম রাউন্ডে আলকারাজ-মেদভেদেভের জয়

অনলাইন ডেস্ক :

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ছেলেদের এককে জয় পেয়েছেন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভ। এ ছাড়া জয় পেয়েছেন আন্দ্রে রুবলেভ ও আলেকজান্ডার জেভেরেভ। আর্থার অ্যাশে স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানির ডমিনিক কোয়েফারকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজে হারান আলকারাজ। দ্বিতীয় সেটে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই স্পেনিয়ার্ড। এসময় চোটে পড়েন কোয়েফার। তিনি খেলা চালিয়ে যেতে না পারায় আলকারাজ দ্বিতীয় রাউন্ডে উঠে যান। হাঙ্গেরির আটিলা বালাজকে উড়িয়ে দেন মেদভেদেভ।

তিন সেটে যথাক্রমে ৬-১,৬-১ ও ৬-০ ব্যবধানে জয় পান র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা রুশ তারকা। র‌্যাঙ্কিংয়ের ছয়য়ে থাকা হাঙ্গেরির ইয়ান্নিক সিন্নার জিতেছেন ৬-৩, ৬-১ ও ৬-১ ব্যবধানে, প্রতিপক্ষ ছিলেন জার্মানির ইয়ানিক হ্যানফম্যান। ফ্রান্সের আর্থার ক্যাজাক্সের বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৫) ও ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা দিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার আলেক্সান্ডার ভুকিচকে তিন সেটেই ৬-৪ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা জার্মান তারকা জেভেরেভ। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও পেয়েছেন জয়ের দেখা। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে হারিয়েছেন।