সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

‘ডাক’ দিয়েই এশিয়া কাপ শুরু তানজিদের

অনলাইন ডেস্ক :

এমার্জিং এশিয়া কাপে ধারাবাহিক রানে ছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম। এর উপহার হিসেবে জাতীয় জাতীয় দলে অভিষেক হয় তামিমের। এশিয়া কাপ থেকে নিয়মিত ওপেনার তামিম-লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলে যায় জুনিয়র তামিতের। তবে জাতীয় দলের শুরু হলো ডাক দিয়ে। ওপেনিংয়ে নেমে মহেশ থিকসানার বলে এলবিডাব্লিউর শিকার হন তামিম। দুই বল খেলে ফেরেন সাজঘরে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করবে সাকিব আল হাসানের দল। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারতেœ, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।